হোমশর্তাবলী
নীতিমালা
শর্তাবলী (Terms & Conditions)
আমাদের ওয়েবসাইট ব্যবহার করার জন্য এবং কেনাকাটা করার জন্য কিছু সাধারণ নিয়ম ও শর্তাবলী নিচে দেওয়া হলো।
১
Mehzin Offers থেকে কেনাকাটা করার মাধ্যমে আপনি আমাদের সমস্ত শর্তাবলীতে সম্মত হচ্ছেন বলে ধরে নেওয়া হবে।
২
আমরা যেকোনো সময় আমাদের ওয়েবসাইটের তথ্য, মূল্য, অফার বা শর্তাবলী পরিবর্তন করার সম্পূর্ণ অধিকার রাখি।
৩
ওয়েবসাইটে অর্ডার কনফার্ম হওয়া মানেই প্রোডাক্টটি আপনি নিশ্চিতভাবে পাবেন তার চূড়ান্ত নিশ্চয়তা নয়; স্টক না থাকলে বা অন্য কোনো কারণে অর্ডার বাতিল হতে পারে।
৪
আমাদের ওয়েবসাইটের কোনো কন্টেন্ট (ছবি, টেক্সট, লোগো) পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও কমার্শিয়াল বা নন-কমার্শিয়াল উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৫
ওয়েবসাইটে দেওয়া ছবির কালার এবং বাস্তবের প্রোডাক্টের কালারে ডিভাইসের স্ক্রিন সেটিংস বা লাইটিংয়ের কারণে সামান্য তারতম্য হতে পারে।
